ডেস্ক রিপোর্ট: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমান নিউইয়র্কে স্লোভাকিয়া, জর্জিয়া ও উত্তর মেসিডোনিয়ার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকগুলোতে ইউএনজিএর ৮১তম অধিবেশনের অগ্রাধিকারমূলক বিষয়, বহুপাক্ষিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় হয়।
ড. খলিলুর রহমান উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও সদস্যরাষ্ট্র-নেতৃত্বাধীন নেতৃত্বের প্রতি তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে পুরো অধিবেশনজুড়ে জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরুর আগে সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে চলমান ধারাবাহিক কূটনৈতিক আলোচনার অংশ হিসেবেই এসব বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
