ডেস্ক রিপোর্ট: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মৃত্যুতে ৭ দিনব্যাপী শোক পালনের ঘোষণা দিয়েছে দলটি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ‘আগামী সাতদিনব্যাপী দলের নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন এবং প্রত্যেকটা অফিসে কোরআন খতম ও দোয়া মাহফিল করা হবে। এছাড়া নয়া পল্টন এবং গুলশান কার্যালয়ে শোক বই খোলা হবে।’
পরবর্তীতে দাফন কাফনের সময়সূচি জানানো হবে বলে জানান তিনি।
এর আগে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি
