নিজস্ব প্রতিবেদক: দাঁড়িপাল্লায় ভোট চেয়ে পরিবর্তনের পথে অগ্রযাত্রা স্লোগানে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারী ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোহাম্মদ রেজাউল করিম নিজ নির্বাচনী এলাকায় মোটর সাইকেল শোভাযাত্রা করেছেন।
শনিবার (২২নভেম্বর) সকাল ১০টার দিকে লক্ষ্মীপুর জেলা শহরের ইটেরপুল এলাকা থেকে শোভাযাত্রা শুরু হয়। একই সময়ে নিজস্ব খরচে শোভাযাত্রায় অংশ নেন অন্তত ৮ হাজার মোটরসাইকেল।
এসময় পথসভায় ড. রেজাউল করিম দাঁড়িপাল্লায় ভোট চেয়ে এলাকার উন্নয়নে নানা রকম ভাবনা তুলে ধরেন। তিনি নির্বাচনে বিজয়ী হলে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতিশ্রুতিও দেন।
শোভাযাত্রা আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী নাসির উদ্দিন মাহামুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারী, শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, সেক্রেটারী হারুনুর রশীদ, শহর শিবির সভাপতি ফরিদ উদ্দিন।
