ডেস্ক রিপোর্ট: দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা— বহুদিন ধরেই ছিলেন আলোচনায়। ২০১৮ সাল থেকে শুরু হওয়া তাদের সম্পর্কের গুঞ্জন টালিউড থেকে বলিউড পর্যন্ত ছড়িয়েছে। যদিও কেউই কখনো প্রকাশ্যে সেই সম্পর্কের কথা স্বীকার করেননি, তবুও সামাজিক মাধ্যমে, কিংবা শহরের ক্যাফে ও ইভেন্টে তাদের একসঙ্গে দেখা যাওয়ার ঘটনাই ছিল ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দু।

সম্প্রতি নতুন করে জোরালো হয়েছে তাদের বিয়ের খবর। ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, গত ৩ অক্টোবর হায়দরাবাদে পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে গোপনে বাগদান সারেন রাশমিকা ও বিজয়। শোনা যাচ্ছে, দীপাবলিও নাকি একসঙ্গেই উদযাপন করেছেন তারা।
সবশেষ খবর, আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের এক রাজপ্রাসাদে বসছে তাদের বিয়ের আসর। বিলাসবহুল সেই আয়োজনে কেবল ঘনিষ্ঠজন ও অল্পসংখ্যক বন্ধুর উপস্থিতিই থাকছে বলে জানা গেছে। গোপনীয়তাকে প্রাধান্য দিচ্ছেন এ তারকা যুগল।
বাগদানের খবর প্রকাশ পেতেই সামাজিক মাধ্যমে শুভেচ্ছার বন্যা বয়ে গেছে। ভক্ত-অনুরাগীরা উচ্ছ্বাসে মেতে উঠেছেন প্রিয় তারকা জুটির জীবনের নতুন অধ্যায় উদ্যাপনে। যদিও এখনো পর্যন্ত বিজয় বা রাশমিকা কেউই বিয়ের তারিখ বা স্থান নিয়ে আনুষ্ঠানিক কিছু জানাননি।
আরো পড়ুন : রাশ্মিকা ও বিজয়ের এনগেজমেন্ট: অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা
