ডেস্ক রিপোর্ট: ভারতের কিংবদন্তি তিন অভিনেতা শাহরুখ খান, সালমান খান ও আমির খান একসঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়ে বলিউডে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। সৌদি আরবের ‘জয় ফোরাম’-এ অনুষ্ঠিত “East to West: The Global Rise of Bollywood” শীর্ষক প্যানেল আলোচনায় এক মঞ্চে হাজির হন তাঁরা।

সম্প্রতি মিস্টারবিস্টের সঙ্গে ভাইরাল হওয়া ছবির পর আবারও একসঙ্গে দেখা গেল তিন খানকে। আলোচনায় উঠে আসে বহুদিনের প্রশ্ন—তিন তারকা কি কখনো একই ছবিতে কাজ করবেন?
এ প্রসঙ্গে শাহরুখ খান বলেন,
“আমাদের তিনজনের একসঙ্গে কোনো প্রজেক্ট হলে সেটাই হবে এক স্বপ্নের মতো। আশা করি দুঃস্বপ্ন হবে না! আল্লাহ চাইলেই আমরা যখনই ভালো গল্প আর সময় পাব, একসঙ্গে কাজ করব। আমরা বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে কথা বলি সবসময়।”
অন্যদিকে আমির খান এবং সালমান খান জানান, তাদের আগ্রহ রয়েছে, তবে সঠিক গল্প ও উপযুক্ত স্ক্রিপ্ট পাওয়াটাই সবচেয়ে বড় শর্ত।
সৌদি আরবে দ্রুত বিকশিত সাংস্কৃতিক বিনোদন খাত নিয়েও আলোচনা করেন তারা। তবে তিন খানের একসঙ্গে আসার সম্ভাবনার কথাই ছিল আড্ডার সবচেয়ে আলোচিত অংশ।
বলিউডপ্রেমীদের প্রত্যাশা, উপযুক্ত গল্প মিললেই নিকট ভবিষ্যতে বড়পর্দায় দেখা মিলবে শাহরুখ-সালমান-আমিরের যৌথ উপস্থিতি।
আরো পড়ুন : সালমান খানের পর এবার শাহরুখ খানও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন
