ডেস্ক রিপোর্ট: সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
আজ মঙ্গলবার রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ভোজ্যতেলের দাম নিয়ে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। সরকার এখন পর্যন্ত সয়াবিন ও পাম তেলের দামে কোনো পরিবর্তন আনেনি।”
তিনি আরও জানান, আন্তর্জাতিক বাজারে তেলের দামে ওঠানামা হলেও দেশীয় বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, “কোনো অজুহাতে ভোজ্যতেলের দাম বাড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সরকারি পর্যবেক্ষণ অনুযায়ী, বর্তমানে বাজারে সয়াবিন ও পাম তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে।
