ডেস্ক রিপোর্ট: বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে ডলারের দাম সামান্য বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুসারে, আজ ডলারের সর্বোচ্চ দর ১২১ দশমিক ৮২ টাকা এবং সর্বনিম্ন ১২১ দশমিক ৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। গড় দর দাঁড়িয়েছে ১২১ দশমিক ৮০ টাকায়। গত জুলাই থেকে চলতি অক্টোবর পর্যন্ত ডলারের দর ওঠানামা করছে।
তবে আজ দেশের বৈদেশিক মুদ্রাবাজারে ইউরো, পাউন্ড, ইয়েন ও সিঙ্গাপুরি ডলারের দর কমেছে। বিপরীতে ইউয়ান ও অস্ট্রেলীয় ডলারের দাম বেড়েছে, আর ভারতীয় রুপির দর অপরিবর্তিত রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের তুলনায় খোলাবাজারে (কারেন্সি এক্সচেঞ্জ মার্কেটে) কিছুটা বেশি দামে ডলার বিক্রি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামা দেশের আমদানি-রফতানি ব্যয় এবং সার্বিক ব্যবসা-বাণিজ্যে প্রভাব ফেলছে।
