নুরুল হক নূরকে সংবর্ধনা জানাচ্ছেন গনঅধিকার পরিষদের নেতা-কর্মীরা
ডেস্ক রিপোর্ট: উন্নত চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
দেশে ফেরার পর তাকে সংবর্ধনা জানাতে বিমানবন্দরের ভিআইপি গেট এলাকায় ভিড় করেন গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী। এর আগে সকালে নুরের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি জানান, টানা ১২ দিন সিঙ্গাপুরে অবস্থান করে শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষা করান মাধ্যমে চিকিৎসাধীন ছিলেন নূর।
প্রসঙ্গত, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয় নগরে দলীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খাঁনসহ অন্তত ৫০ জন আহত হন বলে দাবি করে দলীয় নেতারা। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। পরে তাকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে দীর্ঘ ১৮ দিন চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি। এরপর উন্নত চিকিৎসার জন্য গত ২২ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন।
আরও পড়ুন: কুমিরকে সর্দির ভয় দেখাবেন না: চরমোনাই পীর রেজাউল করীম
Find us on Facebook
