ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মনোনয়নসংক্রান্ত একটি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এটিকে মনোনয়ন প্রাপ্তির ভুয়া তালিকা হিসেবে দাবি করেছে দলটি। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে রিজভী বলেন, কিছু স্বার্থান্বেষী কুচক্রী মহল ফেসবুকে একটি ভুয়া প্রার্থী তালিকা পোস্ট করেছে। তালিকাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং অসৎ উদ্দেশ্যে প্রচারিত। এটি বিএনপির দপ্তর থেকে পাঠানো হয়নি এবং এর সঙ্গে দলের কোনো সংশ্লিষ্টতা নেই।
তিনি আরও উল্লেখ করেন, মনোনয়ন প্রাপ্তির ভুয়া তালিকা প্রচারের মাধ্যমে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চলছে। তাই দলের সব পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
দলটির পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়, আসন্ন নির্বাচনে মনোনয়ন সম্পর্কিত যে কোনো আনুষ্ঠানিক ঘোষণা শুধুমাত্র দলীয় দপ্তর থেকে প্রকাশ করা হবে। এর বাইরে প্রচারিত যেকোনো তথ্য ভুয়া এবং বিভ্রান্তিকর হিসেবে গণ্য করার আহবান জানিয়েছে দলটি।
আরও পড়ুন: জামায়াতসহ আরও সাত রাজনৈতিক দলের দ্বিতীয় দফায় কর্মসূচী
Find us on Facebook
