মহিবুল হাসান চৌধুরী নওফেল ও আ জ ম নাছির উদ্দিন (ফাইল ছবি)
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম নগরীতে প্রতিদিনই ঝটিকা মিছিল করছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন গ্রুপ। মাস্ক পরে দ্রুত স্লোগান দিয়ে কয়েক মিনিটের মধ্যেই সাধারণ মানুষের ভিড়ে মিশে যাচ্ছে তারা। পুলিশের দাবী, ভাড়াটে লোক দিয়ে মিছিল আয়োজনের নেপথ্যে বিভিন্ন গ্রুপকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নগরজুড়ে সক্রিয় পাঁচটি গ্রুপের মধ্যে তিনটি ভার্চুয়ালি পরিচালনা করছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। অন্যদিকে, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের ঘনিষ্ঠরা আরেকটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন। নওফেলের নেতৃত্বাধীন গ্রুপগুলোর ঝটিকা মিছিলের ভিডিও নিয়মিত তার ভেরিফায়েড ফেসবুক পেজ এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ বিভিন্ন গুজব ছড়ানো পেজে প্রকাশ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, এসব মিছিলের সদস্যদের মধ্যে স্থানীয় কেউ থাকেন না। অধিকাংশকে গ্রাম থেকে ভাড়া করে আনা হয়। ভাড়া করা শ্রমিকরা নির্দিষ্ট সময়ের আগে শহরে এসে যোগ দেন এসব মিছিলে। মিছিল শেষে তাদের আবার গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। প্রত্যেককে যাতায়াত ভাড়া, খাবার এবং নগদ চার-পাঁচ হাজার টাকা প্রদান করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেছেন, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় গ্রুপগুলোকে শনাক্ত করা হয়েছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তার এবং একটি গাড়ি জব্দ করা হয়েছে। খুব শিগগিরই সমন্বিত অভিযানে পুরো চক্রকে ধরা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগ সভাপতির ঝুলন্ত লাশ উদ্ধার
Find us on Facebook
