ডেস্ক রিপোর্টঃ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় পিকআপ ভ্যান ও মোটর সাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার ভোরে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ধনবাড়ী থানার ওসি এস এম শহিদুল্লাহ জানিয়েছেন, খবর বাংলা নিউজ ২৪।
নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার চরপলশিয়া গ্রামের জিন্নাত আলীর ছেলে মো. আলামিন (৩০), মো. আমিনুলের ছেলে স্বপন মিয়া (৩৫) ও হাসিল মানিকাবাড়ি গ্রামের নূর ইসলামের ছেলে মো. জুয়েল (৩২)।
আহত মো. সানি (১৮) ময়মনসিংহ সদর উপজেলার পান্ডাপাড়া এলাকার মো. সাইদুল ইসলামের ছেলে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি এস এম শহিদুল্লাহ বলেন, “ভোরে ঢাকা থেকে জামালপুরগামী একটি পিকআপ ভ্যান ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের দুই আরোহী এবং পিকআপ ভ্যানের চালক নিহত হন।
নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্থান্তর করা হবে বলে জানান তিনি।
