
ডেস্ক রিপোর্ট: রাজধানীর তেজগাঁওয়ে গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) আওয়ামী লীগের ঝটিকা মিছিলের মূল হোতা নাহিদা নূর সুইটিকে গ্রেফতার করা হয়েছে। সুইটি ঢাকা মহানগর আওয়ামী লীগের একজন কার্যকরী সদস্য।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করতে সক্ষম হয়। গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার রাজধানীর তেজগাঁও এলাকার মেটাল মসজিদের সামনে জুমার নামাজের পর আওয়ামী লীগের ঝটিকা মিছিল বের হয়। উক্ত মিছিল আয়োজনের নেপথ্যে কাজ করছিলেন গ্রেফতারকৃত সুইটি সহ আরও বেশ কয়েকজন।
শনিবার নাহিদা নূর সুইটি ছাড়াও এর আগের দিন শুক্রবার অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়া আরও ৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপি ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।
আরও সংবাদ: জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনায় বিএনপির তীব্র নিন্দা
Find us on Facebook
