
ডেক্স রিপোর্ট: বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই–আগস্ট) প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ৪.৯ বিলিয়ন মার্কিন ডলারে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৮.৪ শতাংশ বেশি। গত অর্থবছরের জুলাই–আগস্টে রেমিট্যান্স এসেছিল ৪.১৪ বিলিয়ন ডলার।
এবারের আগস্টে একক মাসে প্রবাসী আয় এসেছে ২.৪২ বিলিয়ন ডলার, যা আগের বছরের আগস্টের তুলনায় ৮.৯ শতাংশ বেশি। ২০২৪ সালের আগস্টে রেমিট্যান্স এসেছিল ২.২২ বিলিয়ন ডলার। এ বছর প্রবাসী আয় ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ায় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
