ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুরের রায়পুরে মা-মেয়েসহ একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। এদের মধ্যে এক শিশু ও দুইজন নারী বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকার একটি বাসায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন সহকারি পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. আব্দুর রাশেদ।
নিহতদের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সাথে জড়িত অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
