ডেস্ক রিপোর্ট: চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের কর্মসূচিতে অংশ নেওয়ার পর আজ স্থানীয় সময় দুপুর ১ টা ৫৬ মিনিটে দালিয়ান থেকে তিনি বুলেট ট্রেনে করে বেইজিং রওনা হন।
এ সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এর আগে, প্রধানমন্ত্রী কড়া নিরাপত্তার মধ্যে শাংগ্রিলা হোটেল থেকে জিপে করে রেলওয়ে স্টেশনে এসে পৌঁছান।
