ডেস্ক রিপোর্ট: লেবাননে হিজবুল্লাহর হামলায় একজন কমান্ডারসহ ইসরাইলের চার সেনা নিহত হয়েছেন। ইসরাইলি সেনাবাহিনী জানায়, বৃহস্পতিবার রাতে দক্ষিণ লেবাননের কাফার তেবনিত গ্রামে ড্রোন বা ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যাটালিয়ন কমান্ডারের ট্যাংকে আঘাত হানে। এতে ট্যাংকের চারজন ক্রু সদস্য ঘটনাস্থলেই নিহত হন।শুক্রবার (১৯ জুন) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, লেবাননের দক্ষিণাঞ্চলের কাফার তিবনিত গ্রামে রাতভর হিজবুল্লাহর হামলায় চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর কয়েক ঘণ্টা পর একই এলাকায় আরও পাঁচ সেনা আহত হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরান চলতি সপ্তাহে সমঝোতা স্মারকে পৌঁছানোর পর এ হামলা হয়েছে। এটি দুপক্ষের মধ্যে সবশেষ সংঘর্ষ।
লেবাননে সংঘাত বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হলেও এখনো ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে।
