ডেস্ক রিপোর্ট: আবহাওয়া অফিসের নতুন বার্তা অনুযায়ী চলতি সপ্তাহে বাংলাদেশে গরম অনুভূতি আগের তুলনায় কিছুটা বাড়তে পারে।
গত শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার থেকে সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে এবং ভোরের দিকে নদী অববাহিকার কিছু কিছু এলাকায় হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। মঙ্গলবারও শুষ্ক আবহাওয়া থাকতে পারে এবং রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবারও আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের পরে রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে।
