ডেস্ক রিপোর্ট: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। আইন ও সংবিধানের বিধান মেনে নির্বাচন পরিচালনা করা হচ্ছে।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও গণমাধ্যম প্রতিনিধিদের ব্রিফিংয়ে তিনি জানান, নির্বাচনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ও সমন্বয় ব্যবস্থা কার্যকর রয়েছে। যেকোনো নির্বাচনী বিরোধ আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে।
তিনি বলেন, স্বচ্ছতা নিশ্চিত করতে গণমাধ্যম ও দেশি-বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভোটারদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটির বেশি। প্রায় ৪৫ লাখ নতুন ভোটার যুক্ত হয়েছেন। প্রথমবারের মতো তথ্যপ্রযুক্তিনির্ভর পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী ভোটারদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।
