নিজস্ব প্রতিবেদক: বন্দর ব্লাডগ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক মো. জুবায়ের নুর নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) তিনি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন। এ সময় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য ধানের শীষের বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির প্রার্থীই সবচেয়ে যোগ্য বলেও তিনি মন্তব্য করেন।
জুবায়ের নুর আরও বলেন, তরুণ সমাজের শক্তিকে কাজে লাগিয়ে একটি শান্তিপূর্ণ, সুশাসনভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে।
গণসংযোগকালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে সবার প্রতি আহ্বান জানান।
