নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরতে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে বিশেষ প্রচারণা চালিয়েছে এ ‘ভোটের গাড়ি’। “দেশের চাবি আপনার হাতে, এ স্লোগানে দেশের জেলায় জেলায় ঘুরছে ‘ভোটের গাড়ি’।
আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী ভোটের গাড়িটি জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় অবস্থান করে জনসাধারণের মধ্যে নির্বাচনী সচেতনতা ও গণভোট বিষয়ে প্রচার চালায়।
এসময় ভোটাধিকার, গণভোটের প্রয়োজনীয়তা ও নাগরিক দায়িত্ব সম্পর্কে বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শন ও সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
এছাড়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য, প্রবাসীদের ভোটাধিকার, গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার এবং চট্টগ্রাম ও ঢাকার আঞ্চলিক ভাষায় নির্বাচনি সংগীত পরিবেশন করা হয়।
