ডেস্ক রিপোর্ট: গত সপ্তাহ থেকে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে সংঘটিত বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৭১২ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে।
জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
সংস্থাটি জানায়, তিনটি প্রদেশে বন্যায় এখনো পাঁচ শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে এবং প্রায় ১১ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
