নিজস্ব প্রতিবেদক: দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় তাপমাত্রা১২.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।
বুধবার (১২ নভেম্বর) সকাল ৬টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ।
উত্তরাঞ্চলের এই জেলাটিতে প্রতিদিনই কমছে তাপমাত্রা। এতে করে জেঁকে বসছে শীত। সন্ধ্যার পর থেকে শুরু হয় হিমেল বাতাস এবং ঘন কুয়াশা।
তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগে আক্রান্তের হার বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি পরিমাণে এসব রোগে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালগুলোতে রোগীর চাপও বেড়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, এ মৌসুমে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে ১.৭ ডিগ্রি কমেছে। যা গতকাল সকাল ৯টায় ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। কয়েকদিন থেকে তাপমাত্রা ক্রমশই কমছে। তবে নভেম্বর মাস শেষে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান তিনি।
