ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুরে(১১ নম্বর) একটি বহুতল ভবনের ৬ তলায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১১টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানা হয়,
রাজধানীর মিরপুরের কালশীতে কমিউনিটি সেন্টার বিবাহ বাড়ি ছয়তলা ভবনের ছয়তলায় আগুন লেগেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ১০টা ১২ মিনিটের দিকে তারা আগুন লাগার খবর পায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ১১টা ২৭ মিনিটে। বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
তবে এখন পর্যন্ত প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে এমন কোনো খবর আসেনি।
