ডেস্ক রিপোর্ট: ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, রেড ক্রস গাজায় হামাসের হাতে আটক কয়েকজন মৃত জিম্মিদের দেহাবশেষ সংগ্রহের জন্য যাচ্ছে। সোমবার এক যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইসরাইলি সেনাবাহিনী ও দেশটির নিরাপত্তা সংস্থা শিন বেট।
বিবৃতিতে বলা হয়, ‘প্রাপ্ত তথ্য অনুসারে, রেড ক্রস দক্ষিণ গাজা উপত্যকার একটি মিলনস্থলে যাচ্ছে, যেখানে মৃত জিম্মিদের দেহাবশেষ সম্বলিত কফিনসমূহ তাদের হেফাজতে হস্তান্তর করা হবে।’
জেরুজালেম থেকে এএফপি’র খবরে বলা হয়েছে, এটি গাজায় চলমান সংঘাতের মধ্যে মানবিক উদ্যোগ হিসেবে রেড ক্রসের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এর আগে, হামাসের সশস্ত্র শাখা জানিয়েছিল, গাজায় আটক ২৮ জনের মধ্যে তারা সোমবার মাত্র চারটি মৃতদেহ হস্তান্তর করবে।
এদিকে, গাজার পরিস্থিতি ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে, এবং আন্তর্জাতিক মহল উভয় পক্ষকে মানবিক সহায়তা কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন: মেক্সিকোতে ভয়াবহ বন্যা: মৃত্যু ৪১ জনের
