সংগৃহীত ছবি
ডেস্ক রিপোর্ট: ইংল্যান্ডের কাছে হারের পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে আরও বড় ব্যবধানে হারল বাংলাদেশ নারী ক্রিকেট টিম। কিউইদের দেওয়া ২২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ১২৭ রানে গুটিয়ে যায় পুরো দল।
বাংলাদেশের ইনিংসের শুরু থেকেই ধস নামার ফলে ৩৩ রানে ছয় ব্যাটার ড্রেসিং রুমে ফিরলে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় দল। একমাত্র ফাহিমা খাতুন লড়াই চালিয়ে ৮০ বলে করেন ৩৪ রান তুলতে সক্ষম হন। পাশাপাশি অষ্টম উইকেটে তার সঙ্গে রাবেয়া খান ৩৯ বলে ২৫ রান যোগ করেন। এছাড়াও নাহিদা আক্তারের ব্যাট থেকে আসে ১৭ রান। তবে বাকিদের ব্যর্থতায় বড় ব্যবধানে পরাজয় এড়ানো যায়নি।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান তোলে। সোফি ডিভাইন (৬৩) ও ব্রুক হলিডে (৬৯) দলের ইনিংস গড়ে দেন। বাংলাদেশের পক্ষে তিনটি উইকেট নেন রাবেয়া খান, আর মারুফা, নাহিদা, নিশিতা ও ফাহিমা একটি করে উইকেট শিকার করেন।
শেষ পর্যন্ত ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ডের কাছে ১০০ রানের ব্যবধানে হেরে মাঠ ছাড়ে টাইগ্রেসরা।
