বিএনপি লোগো (সংগৃহীত)
ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থীদের জন্য নতুন সুযোগ আনছে বিএনপি। দলটি এবার ৩০০ আসনের মধ্যে অন্তত ১৫টির বেশি আসনে নারী নেত্রীদের সরাসরি মনোনয়ন দেবে।
বিএনপি সূত্রে জানা গেছে, নারীদের রাজনীতিতে এগিয়ে আনতে এবং সংসদে প্রতিনিধিত্ব বাড়াতে এই পদক্ষেপ নিচ্ছে দলটি। এরই মধ্যে সংস্কার কমিশনেও নারী মনোনয়ন কমপক্ষে ৫ শতাংশ রাখার প্রস্তাব জমা দেওয়া হয়েছে।
মনোনয়নপ্রত্যাশী নারীদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২), শামা ওবায়েদ (ফরিদপুর-২), আফরোজা খানম রিতা (মানিকগঞ্জ-৩), সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া (চাঁপাইনবাবগঞ্জ-১/নাটোর-১), সালিমা তালুকদার আরুনী (জামালপুর-৪), তাহসিনা রুশদীর লুনা (সিলেট-২) ও আফরোজা আব্বাস (ঢাকা-৯)।
বিএনপি নেতারা জানিয়েছেন, নারী প্রার্থীদের অংশগ্রহণ রাজনীতিতে বৈচিত্র্য ও তৃণমূল নেতৃত্বকে শক্তিশালী করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “দলীয়ভাবে আমরা অন্তত ৫ শতাংশ নারী প্রার্থী দিচ্ছি, যা নারীর রাজনৈতিক ক্ষমতায়নে একটি বড় অগ্রগতি।”
