
ডেস্ক রিপোর্ট: বিশ্বব্যাপী যখন সহযোগী নৌবহরগুলোকে বাধা দেয়ার কারণে প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়েছে, ইসরাইল শুক্রবার(০৩ অক্টোবর) ত্রাণবাহী গাজা অভিমুখী ফ্লোটিলা নামক বহরের শেষ নৌকাটিকে কে আটক করেছে। আয়োজকরা এ কথা জানিয়েছেন।
জেরুজালেম থেকে এএফপি এ খবর জানিয়েছে।
টেলিগ্রামে নৌবহরটি জানিয়েছে, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ নৌবহর ম্যারিনেটকে স্থানীয় সময় সকাল ১০টা ২৯ মিনিটে (০৭২৯ জিএমটি) গাজা থেকে প্রায় ৪২.৫ নটিক্যাল মাইল দূরে ইসরাইলি নৌবাহিনী আটক করেছে।’
নৌবহর সূত্র আরো জানিয়েছে, ইসরাইলি নৌবাহিনী ‘আমাদের ৪২টি নৌবহরের সবকটিকেই অবৈধভাবে আটক করেছে। প্রতিটি নৌবহর মানবিক সহায়তা, স্বেচ্ছাসেবক এবং গাজায় ইসরাইলের অবৈধ অবরোধ ভাঙার দৃঢ় সংকল্প নিয়ে যাত্রা করেছে।’
আরও পড়ুন: গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের তীব্র নিন্দা জানাল বাংলাদেশ
Find us on Facebook
