ফাইল ছবি (সংগৃহীত)
ডেস্ক রিপোর্ট: আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সারাদেশের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আখ্যা দিয়ে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই উৎসবে নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের পাশাপাশি বিএনপিরও নৈতিক দায়িত্ব।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা ও মহানগরের সভাপতি-আহ্বায়ক, সাধারণ সম্পাদক-সদস্যসচিব এবং বিভাগীয় সাংগঠনিক নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এ আহ্বান জানান তিনি। রিজভী বলেন, পূজা মণ্ডপগুলোতে শান্তি বজায় রাখতে হবে, কোনো ধরনের নাশকতা বা ষড়যন্ত্র হলে তা দৃঢ়ভাবে প্রতিহত করতে হবে।
তিনি অভিযোগ করেন, কিছু মহল দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পূজা মণ্ডপকে ঘিরে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এ ব্যাপারে প্রশাসনকে সজাগ থাকার পাশাপাশি রাজনৈতিক নেতৃত্বকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলে তিনি মন্তব্য করেন।
পাশাপাশি গত বছরের অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে বিএনপির এই নেতা বলেন, পূজা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এজন্য সবাইকে সহযোগিতা করতে হবে। হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে বিশৃঙ্খলা সৃষ্টির যে কোনো চেষ্টা ব্যর্থ করতে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
আরও পড়ুন: পিআরে গণতন্ত্র টিকে না, নেপালের উদাহরণ টানলেন ডা. জাহিদ
Find us on YouTube
