
ডেস্ক রিপোর্ট: ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।রোববার বিকেল ৫টা ১১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান, মিয়ানমার, চীন ও ভারতেও কম্পন ছড়িয়ে পড়ে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯। মাঝারি মাত্রার এ ভূমিকম্পে দক্ষিণ এশিয়ার ছয় দেশ কেঁপে ওঠে। উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম অঞ্চল।
ভূমিকম্পটির উৎপত্তি গভীরে না হওয়ায় কেন্দ্রস্থলে তীব্র কম্পন বেশি অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
