
ডেস্ক রিপোর্ট: বগুড়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে ইকবাল হাসান হেলাল (৩৫) নামের এক ব্যক্তিকে। গত শনিবার দিবাগত রাতে বগুড়ার দত্তবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনায় জড়িত রতন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (৭ সেপ্টেম্বর) গাজীপুরের মৌচাক এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, খুন হওয়া হেলাল ও রতন দুজনেই বগুড়ার শতাব্দী ফিলিং স্টেশনে কর্মরত ছিলেন। ইদানীং পাম্প থেকে তেল চুরি হওয়ার ঘটনায় রতনকে দায়ী করে আসছিলেন হেলাল। এর জেরেই এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটায় খুনি।
বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, শনিবার দিবাগত রাতে ফিলিং স্টেশনে ঘুমন্ত অবস্থায় ছিলেন ইকবাল। মধ্যরাতের দিকে রতন সেখানে ঢুকে ঘুমন্ত হেলালের মাথায় সজোরে হাতুড়ি দিয়ে ২৫ বারের বেশি আঘাতের মাধ্যমে হত্যা নিশ্চিত করে খুনি পালিয়ে যায়।
পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি রতনকে ধরতে সক্ষম হয়। আটকের সময় তার কাছে নিহতের মোবাইল ফোনসহ নগদ ৩৬ হাজার ৫০০ টাকা পাওয়া গেছে।
আরও পড়ুন: নুরাল পাগলের আস্তানায় হামলা: ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
Find us on Facebook
