
ডেস্ক রিপোর্ট: ইতালিতে অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা—এমন তথ্য দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত অ্যান্তোনিও অ্যালেসান্দ্রো। গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ের এক বৈঠকে এ তথ্য জানা যায়।
ইউরোপের দেশ ইতালিতে বৈধভাবে বসবাসকারী বাংলাদেশির সংখ্যা প্রায় ২ লাখ। এছাড়াও অবৈধভাবে রয়েছেন আরও প্রায় ৭০ হাজার। পরিসংখ্যানে দেখা যায়, নাগরিকরা অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেছেন—এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশিদের সংখ্যা সবচেয়ে বেশি।
অভিবাসী প্রার্থীদের মধ্যে সম্প্রতি রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছিলেন আরও ৪০ হাজার বাংলাদেশি। এদের মধ্যে ৯৮ শতাংশ আবেদন ইতালির সরকার বাতিল করেছে।
ইতালির সরকার বৈধভাবে শ্রমিক নিতে আগ্রহী হলেও গমন প্রক্রিয়ায় বাংলাদেশিরা ভুয়া কাগজপত্র ও তথ্য গরমিল করে থাকে। যার ফলে মঞ্জুরকৃত ৩০ হাজার “ওয়ার্ক পারমিট” বাতিল করতে বাধ্য হয়েছে দেশটি।
মঙ্গলবারের বৈঠকে ইউরোপে মানব পাচার, ইতালিতে অবৈধ অনুপ্রবেশসহ আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে।
আরও পড়ুন- “সরকারের পিঠের চামড়া থাকবে না”– ইশরাক হোসেনের হুশিয়ারি
Find us on Facebook- DhakaChat
