DhakaChat #budget26_27 #Budget #Bangladesh #National #economy #PM #tarekrahman #BNP
ডেস্ক রিপোর্ট : ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদনের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় সংসদে বাজেট উপস্থাপনের আগে প্রচলিত রীতি অনুযায়ী বাজেটের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে বিকেল ৩টায় প্রধানমন্ত্রী জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেবেন। এ সময় তার সঙ্গে থাকবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে তিনি ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেট এবং ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করবেন।
নতুন অর্থবছরের বাজেটে অর্থনীতি, কর্মসংস্থান, বিনিয়োগ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বাজেট ঘোষণার পর এর বিভিন্ন দিক নিয়ে সংসদে আলোচনা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে তা পাসের জন্য উত্থাপন করা হবে।
জাতীয় বাজেট দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নতুন অর্থবছরের বাজেট নিয়ে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
