মোঃ আব্দুল হাদী, জেলা প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের নিয়মিত মাসিক আয়োজন “ক্যারিয়ার জার্নি” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে সোমবার (২৭ এপ্রিল ২০২৬)।
এবারের আয়োজনের মূল বিষয় ছিল মাইক্রোসফট এক্সেল। সেশনটি পরিচালনা করেন অভিজ্ঞ প্রশিক্ষক আমানুর আসিফ। তাঁর দক্ষ তত্ত্বাবধানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এক্সেলের বেসিক থেকে অ্যাডভান্সড পর্যায়ের বিভিন্ন বিষয় হাতে-কলমে শেখার সুযোগ পান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু মো. ইউনুছ আলী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে দক্ষতা উন্নয়নের গুরুত্ব তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পরে তিনি সেশনের প্রশিক্ষক আমানুর আসিফের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইসতিয়াক আমিন বিশাল, যুগ্ম সম্পাদক এস. এম. শারাফাত হোসাইন, প্রমোশন অ্যান্ড ব্র্যান্ডিং সেক্রেটারি মোঃ আব্দুল হাদী এবং নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।
সেশন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা, অনুভূতি ও মতামত প্রকাশ করেন।
অনুষ্ঠানটির কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক কাজী ইসতিয়াক আমিন বিশাল এবং কো-কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেন আইসিটি সম্পাদক রুকাইয়া তাবাসসুম রিফাহ।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ ক্যারিয়ার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
