নিজস্ব প্রতিবেদক: সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)। সংগঠনটি এক আনুষ্ঠানিক বার্তায় জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছে এবং তাঁর নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।
বার্তায় বলা হয়, দেশের পুঁজিবাজারের স্থিতিশীলতা, স্বচ্ছতা ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে নতুন সরকার কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা বিনিয়োগকারীদের। সংগঠনটি আরও উল্লেখ করে, পুঁজিবাজার দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি; বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের সুদূরপ্রসারী নীতিনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিসিএমআইএ নেতারা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এবং তাঁর নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের নতুন দিগন্তে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন।
