ডেস্ক রিপোর্ট: আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ হবে। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুতে সেখানে নির্বাচন স্থগিত রয়েছে।
নির্বাচনকে ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় ৯ লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ১ লাখের বেশি সেনাসদস্য মোতায়েন রয়েছেন। প্রথমবারের মতো ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।
দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখের বেশি। ৫০টি রাজনৈতিক দল থেকে ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন পর্যবেক্ষণে দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকরা উপস্থিত রয়েছেন।
