বাঁশখালীতে অগ্নিকাণ্ড: সরল ইউনিয়নে বসতঘর পুড়ে ছাই, নগদ টাকা ও মালামাল ধ্বংস
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের চৌধুরী বাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি আটকক্ষ বিশিষ্ট একচালা কাঁচা বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাটির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে নুরু সফা, বদরুজ্জামান, আহমদ ছফা ও মমতাজ উদ্দিনের পরিবারের বসতঘরের সমস্ত মালামাল ও নগদ অর্থ পুড়ে যায়।
খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, অসাবধানতাবশত মাটির চুলা থেকেই আগুনের উৎপত্তি।
