নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজের কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র বিতরণে উপস্থিত থেকে ছিলেন সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ মনির হোসেন জিয়া। এ সময় তিনি ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ অপু, সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ তানজিল, ফয়সাল, এস এম ইমরান তাহির, আল আমীন বাসার, মাসুমসহ সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
শীতবস্ত্র পেয়ে কলেজের কর্মচারীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ মানবিক উদ্যোগের জন্য ছাত্রদল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
