নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৯ আসনে জাতীয় নাগরিক পার্টি (এন সি পি)-এর পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন সেজুতি হোসাইন। তিনি জানান, এলাকার দীর্ঘদিনের অনিষ্পন্ন সমস্যা ও উন্নয়ন কাঠামোর ঘাটতি দূর করে কল্যাণমূলক সেবাকে এগিয়ে নিতে তিনি দায়িত্ব নিতে প্রস্তুত। বিষয়টি এক প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করেছে এনসিপি।
সেজুতি হোসাইন বলেন, “ঢাকা-১৯ আসনের জনগণ বহু প্রতিশ্রুতি পেলেও বাস্তবায়নের অভাব ছিল। আমি এ আসনের মানুষের সঙ্গে থেকে তাদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করতে চাই। স্বচ্ছতা, জবাবদিহি ও জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগোতে চাই।”
তিনি আরও জানান, শিক্ষা, স্বাস্থ্য, নারীর নিরাপত্তা, যুব কর্মসংস্থান, ট্রাফিক ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়নকে প্রাধান্য দিয়ে একটি টেকসই কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।
এন সি পি’র স্থানীয় নেতারা সেজুতি হোসাইনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, নতুন প্রজন্মের নেতৃত্ব স্থানীয় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।
