ডেস্ক রিপোর্ট: রাজধানীর রামপুরার বিটিভি ভবনের উল্টাপাশে পার্কিং করা ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান। তিনি জানান, রাতের দিকে বাসে আগুন লাগার সংবাদ পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কীভাবে আগুন লাগানো হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে স্থানীয় লোকজন জানান, কে বা কারা আগুন দিয়েছে। হঠাৎ আগুন জ্বলতে দেখে পুলিশকে খবর দেয়।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক ইব্রাহিম খলিল জানান, রামপুরা এলাকায় পার্কিং করা বাসে আগুনের খবর পেয়ে থানা থেকে একটি দল যায়। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি আরও জানান, ঘটনাস্থলে একটি বাস পার্কিং করা ছিল। তবে বাসে আগুন লাগার কারণ জানা যায়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আগুন লাগার কারণ জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের প্রায় সব লক্ষ্য অর্জন হয়েছে
Find us on Facebook
