
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ ইস্যুতে এনসিপির বিজ্ঞপ্তি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে এনসিপির যুগ্ম সদস্য-সচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়— নাসীরুদ্দীন পাটওয়ারী এখনও দলের দায়িত্বে বহাল আছেন এবং তার পদত্যাগের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী সম্প্রতি নির্বাচন কমিশনে দলের নিবন্ধন সংক্রান্ত কাজে যুক্ত ছিলেন এবং বর্তমানে মুখ্য সমন্বয়ক হিসেবে বিভিন্ন শাখার দায়িত্বও পালন করছেন। তাই তার পদত্যাগ বা অব্যাহতির খবর সঠিক নয়।
এদিকে, এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ তার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বলেন, “নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ ইস্যুতে এনসিপির বিজ্ঞপ্তি নিয়ে যেসব সংবাদ ছড়ানো হয়েছে, সেগুলো গুজব ছাড়া কিছু নয়।” তিনি ভিত্তিহীন সংবাদ প্রচারের তীব্র নিন্দা জানান।
এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে কিছু গণমাধ্যমে এবং সামাজিক মাধ্যমে দলের একটি সূত্রের বরাতে খবর প্রকাশিত হয় যে, নাসীরুদ্দীন পাটওয়ারী দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক ও সদস্য-সচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে দলীয় উচ্চপর্যায়ে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি।
আরো পড়ুনঃ আগামী নির্বাচন দেশের গণতান্ত্রিক ইতিহাসে মাইলফলক হবে: শফিকুল আলম –
