ডেস্ক রিপোর্ট: দুর্গাপুজোর সপ্তমীর দিন প্রথমবার প্রকাশ্যে এসেছিল কোয়েল মল্লিকের কন্যা কাব্য। সেই থেকেই অভিনেত্রীর ভক্তদের মধ্যে আগ্রহ তুঙ্গে— সবাই অপেক্ষা করছিল, ভাইফোঁটায় কি নতুন কোনো পারিবারিক ছবি দেখা যাবে?

অবশেষে সেই অপেক্ষার অবসান। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা গেল, মায়ের কোলে বসে দাদা কবীরকে ভাইফোঁটা দিচ্ছে ছোট্ট কাব্য। গোলাপি লেহেঙ্গায় সেজে, মাথায় দু’টি ঝুঁটি বাঁধা কাব্যের রূপে মুগ্ধ নেটিজেনরা। ভাইফোঁটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো সে এখনো বোঝে না, তবে চারপাশে উৎসবের আমেজ যে সে অনুভব করছে, তা স্পষ্ট তার মুখের হাসিতেই।
বোনের কাছ থেকে ফোঁটা নিয়ে আনন্দে আত্মহারা কবীরও। এক সময় বোনকে পুতুল ভেবেছিল সে, আর এখন কাব্যই তার খেলার সঙ্গী। দুই ভাইবোনের এই খুনসুটি ও ভালোবাসার মুহূর্ত ভরে দিয়েছে সোশ্যাল মিডিয়ার টাইমলাইন।
অনুরাগীরা ইতিমধ্যেই মন্তব্য করছেন— “এ যেন মিষ্টি এক ফ্যামিলি ফ্রেম!” আর কোয়েল মল্লিকের অনুরাগীরা বলছেন, “এমন দৃশ্যেই বোঝা যায়, পরিবারের বন্ধন কত সুন্দর।”
আরো পড়ুন : ছেলের সঙ্গে ছবি শেয়ার করে সমালোচনার মুখে মৌ
