ডেস্ক রিপোর্ট: রোমে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) প্রেসিডেন্ট আলভারো লারিও।
রোববার (১২ অক্টোবর) ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের সাইডলাইনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে, খবর বাসস।
এসময় রোমে প্রধান উপদেষ্টা বলেন, এ ধরনের তহবিল দরিদ্রদের স্বাস্থ্যসেবাসহ সামাজিক সমস্যা সমাধান করবে। পাশাপাশি যুব, কৃষক, মহিলা এবং মৎস্য শিল্পের সাথে জড়িতদের মধ্যে উদ্যোক্তা তৈরি করবে।
বৈঠকে তাঁরা বাংলাদেশের কৃষি ও মৎস্য খাতের বিভিন্ন সম্ভাবনাময় বিষয় নিয়েও আলোচনা করেন। বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য শিল্প চালু, আম ও কাঁঠাল রপ্তানির সম্প্রসারণসহ নানা বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা আইএফএডি প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং কৃষি, সামাজিক ব্যবসা ও প্রযুক্তিতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো খতিয়ে দেখতে একটি প্রতিনিধি দল পাঠাতে অনুরোধ করেন।
আরও পড়ুন: চব্বিশের গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল: চিফ প্রসিকিউটর
Find us on Facebook
