ডেস্ক রিপোর্ট: ঢাকা-১৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেনের পক্ষে শনিবার মাগরিবের পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী গণসংযোগ কর্মসূচি শুরু হয়েছে।
রূপনগর থানার শূরা ও সমাজকল্যাণ সদস্য শাহজাহান দেওয়ান এবং মিরপুর ৬ নম্বর সাংগঠনিক ওয়ার্ড (দক্ষিণ) সভাপতি মোশাররফ হোসেন ভূঁইয়ার নেতৃত্বে স্থানীয় নেতা-কর্মীরা বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগে তারা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং কর্নেল বাতেনকে একজন সৎ, দেশপ্রেমিক ও যোগ্য প্রার্থী হিসেবে জনগণের কাছে উপস্থাপন করেন। এ সময় স্থানীয়দের মধ্যে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি উৎসাহ ও ইতিবাচক মনোভাব লক্ষ্য করা গেছে।
নেতাকর্মীরা জানান, কর্নেল বাতেনের নেতৃত্বে এলাকার উন্নয়ন ও স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠার আশা দেখছেন সাধারণ মানুষ। তাঁরা বলেন, আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
