ফাইল ছবি (সংগৃহীত)
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, বিগত ৫৩ বছর ধরে একাত্তরের চেতনার নামে বাহাত্তরের ভেজাল চেতনা সরবরাহ করা হয়েছে। তিনি অভিযোগ করেন, বাহাত্তরের সংবিধানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের কাছে বিক্রি করা হয়েছে।
গতকাল শুক্রবার (১১ অক্টোবর) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক বলেন, শেখ মুজিব ইন্দিরা গান্ধীর কাছ থেকে সংবিধানের প্রেসক্রিপশন নিয়ে এসে ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দেন। যারা সেই সময় এর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদেরকেই ‘রাজাকার’ বলা হয়েছে।
তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের চার কোটি মানুষকে রাজাকার বলা হয়েছে, যা জনগণের রোষ ডেকে এনেছে। বর্তমান সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, “দেশ এখন বাহাত্তরের ধারায় চলবে, নাকি বৈষম্যবিরোধী চেতনার ধারায়— এ প্রশ্নের জবাব দিতে হবে।”
মামুনুল হক স্পষ্ট করে বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করেই আগামী নির্বাচন করতে হবে, অন্যথায় কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না।”
আরও পড়ুন: নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি ও ৫ নেতা গ্রেপ্তার
Find us on Facebook
