সংগৃহীত ছবি
ডেস্ক রিপোর্ট: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ওমর ফারুক সুমন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়াও, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) পৃথক অভিযানে যুবলীগ নেত্রী লাজলী আক্তার লাবণ্য (৪০) ও ছাত্রলীগের কবি নজরুল সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আমির হামজাকে (২৮) গ্রেপ্তার করেছে।
সিটিটিসি সূত্র জানায়, বাড্ডা এলাকায় দুপুর আড়াইটার দিকে লাবণ্যকে গ্রেপ্তার করা হয়। তিনি ও তার স্বামী চাকরির প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে থানায় মোট সাতটি মামলা রয়েছে। একই দিন শ্যামলীতে অভিযান চালিয়ে আমির হামজাকে গ্রেপ্তার করা হয়; তিনি নিষিদ্ধ সংগঠনের বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তা ফেসবুক লাইভে প্রচার করেছিলেন।
