সংগৃহীত ছবি
ডেস্ক রিপোর্ট: এনসিপিকে শাপলা প্রতীক না দিলে ধানের শীষ ও সোনালি আঁশ প্রতীক তালিকা থেকে বাদ দিতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে শাপলা প্রতীকের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
পাটওয়ারী বলেন, “দুই ঘণ্টার আলোচনায় ইসি শাপলা না দেওয়ার কোনো আইনি কারণ দেখাতে পারেনি। শাপলা প্রতীক ছাড়া এনসিপির নিবন্ধন হবে না।” তিনি দাবি করেন, শাপলা দিতে ইসির আইনি বা রাজনৈতিক কোনো বাধা নেই, তাই “গণতান্ত্রিকভাবে আন্দোলন” চালিয়ে যাওয়া হবে।
তিনি অভিযোগ করেন, কিছু কমিশনার “অদৃশ্য শক্তির প্রভাব” অনুভব করছেন। তিনি বলেন, “আপনারা যদি কোথাও থেকে চাপ পান, আমাদের জানান, আমরা রাজপথে মোকাবিলা করব।”
এ সময় খালেদ সাইফুল্লাহ ভোটার তালিকায় ১৮ বছর পূর্ণদের অন্তর্ভুক্তির দাবি জানান এবং জহিরুল ইসলাম মুসা “অকার্যকর দলকে নিবন্ধন দেওয়ায়” সংশ্লিষ্ট ইসি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
