(সংগৃহীত)
ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, খুব শিগগিরই প্রতিটি আসনে একক প্রার্থী হিসেবে ‘গ্রিন সিগনাল’ দেওয়া হবে। শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, অনেক আসনে ১০-১২ জন পর্যন্ত যোগ্য প্রার্থী রয়েছেন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করার মতো। বাছাই প্রক্রিয়া শেষ হলে প্রতিটি আসনে একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য দায়িত্ব দেওয়া হবে। একইসঙ্গে নির্বাচনকেন্দ্রিক জোট গঠনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, জরুরি কিছু ব্যতীত এমন কোনো ইস্যু সামনে আনা ঠিক হবে না, যা জাতীয় জীবনে নতুন সংকট তৈরি করতে পারে। গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি, মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলো গণতন্ত্রের প্রশ্নে এক থাকবে।
এছাড়াও আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, “গণহত্যা চালানোর পরও তাদের মধ্যে অনুশোচনা নেই। বরং দিল্লিতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। সরকারের উচিত আওয়ামী লীগের বিরুদ্ধে আইসিটি কোর্টে মামলা করা।
আরও পড়ুন: জামায়াত ও শিবিরের অন্যদলে অনুপ্রবেশ বন্ধ করতে হবে
Find us on Facebook
