গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান (সংগৃহীত)
ডেস্ক রিপোর্ট: গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, জামায়াত ও শিবিরের অন্যদলে অনুপ্রবেশের রাজনীতি বন্ধ করতে হবে। তার দাবি, এই কৌশলের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গণ অধিকার পরিষদ ও এনসিপি। শুক্রবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, জামায়াত-শিবির বিভিন্ন দলে নিজেদের লোক অনুপ্রবেশ করিয়ে শুধু রাজনৈতিক সংগঠন নয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকেও ক্ষতিগ্রস্ত করেছে। এতে সংগঠনের ভেতরে সন্দেহ-সংশয় তৈরি হয়েছে, পাশাপাশি স্বাভাবিক কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি আরও যুক্ত করেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে জামায়াত-শিবির মধ্যপন্থী ধারার রাজনীতিতে প্রবেশ করেছে। এ পরিবর্তন ইতিবাচক হলেও তাদের রাজনীতি হতে হবে সম্পূর্ণ প্রকাশ্য। অনুপ্রবেশের কৌশল না থামালে দেশের রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়বে এবং বিরাজনীতিকরণের ঝুঁকি তৈরি হবে।
ইসলামিক রাজনীতির প্রসঙ্গ উল্লেখ করে রাশেদ খান বলেন, “পলিটিকাল ইসলাম বলে কিছু নেই। ইসলাম কায়েম বা শরিয়া আইন প্রতিষ্ঠার মাঝখানে কোনো কৌশল কাজ করে না। বরং এতে ইসলামই ক্ষতিগ্রস্ত হয়।” তিনি সবাইকে এই ক্ষতির হাত থেকে হেফাজতের জন্য মহান আল্লাহর কাছে দোয়া চান।
আরও পড়ুন: আবরার ফাহাদের কবর জিয়ারতের পর হুশিয়ারি সাদিক কায়েমের
Find us on Facebook
