সংগৃহীত ছবি
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক জায়েম হুশিয়ারি করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা’ ধারণ করতে ব্যর্থ হয়, তাদের পরিণতি হবে ‘ফ্যাসিবাদী হাসিনার চাইতেও খারাপ’।
বৃহস্পতিবার রাতের দিকে কুষ্টিয়ার কুমারখালীর রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে তিনি এই মন্তব্য করেন।
সাদিক বলেন, এক বছর পেরিয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করার প্রয়োজন ছিল, সেভাবে তা করছে না। তার উক্তি, শহীদরা যে কারণে জীবন দিয়েছেন, সেই আকাঙ্ক্ষাকে সরকারকে ধারণ করতে হবে। না হলে, ফ্যাসিবাদী সরকারের মতো কঠোর পরিণতি ভোগ করতে হবে।
ভিপি সাদিক কায়েম শহীদ আবরারকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করে আরও বলেন, আবরারকে ছাত্রলীগ নির্মমভাবে হত্যা করেছিল শুধুমাত্র আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণে। শহীদ আবরারের দেখানো পথে জুলাই বিপ্লবের স্লোগান সামনে এসেছে বলেও তিনি বিশ্বাস করেন।
এ সময় শহীদ আবরারের বাবা, স্থানীয় জামায়াত ও শিবিরের নেতাকর্মী সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: উন্নত চিকিৎসা শেষে আগামী শনিবার দেশে ফিরছেন নুরুল হক নুর
Find us on Facebook
