সংগৃহীত ছবি
ডেস্ক রিপোর্ট: দুর্নীতিতে টানা পাঁচ বছর চ্যাম্পিয়ন হওয়া দল এবার ক্ষমতায় যাওয়ার আগেই পাথর-বালু লুটে চ্যাম্পিয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। শনিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত ঢাকা-৬ আসনের ওলামা-মাশায়েখ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, সারাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটপাট চলছে। তবে আগামী নির্বাচনে ভোটাররা সুযোগ পেলে ইসলামের পক্ষে নীরব বিপ্লব ঘটাবেন। তিনি আরও বলেন, ইসলামী দলের ঐক্য দেখে জনগণ খুশি হলেও একটি বিশেষ দল এতে অখুশি। কারণ, ঐক্যবদ্ধ হলে জনগণ ইসলামী শক্তিকেই বেছে নেবে।
রফিকুল ইসলাম খান হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই সনদকে অস্বীকার করলে আওয়ামী লীগের মতোই পরিণতি ভোগ করতে হবে। পাঁচ দফা দাবি তুলে ধরে তিনি বলেন, আইনি ভিত্তিসহ জুলাই সনদ বাস্তবায়ন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের নির্যাতন ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
এছাড়াও সমাবেশে প্রধান আলোচক মাওলানা এ. এইচ. এম আব্দুল হালিম বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নাগরিক অধিকার, ইমামদের চাকরি জাতীয়করণ ও আলেমদের সম্মান নিশ্চিত করা হবে।
আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসির সংলাপ শুরু
Find us on Facebook
